সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পরকীয়ার টানে তিন ছেলেকে রেখে প্রবাসীর স্ত্রী উধাও

পরকীয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে তিন সন্তান রেখে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় পালিয়ে যাওয়া গৃহবধূর ভাসুর মো. রাজা মিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। বুধবর (১২ জুন) ভোরে উপজেলার গোদনাইল পাঠানটুলী এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক হাফিজা বেগম মুন্সিগঞ্জের গজারিয়া থানার দৌলতপুরের আহসান উল্লাহর মেয়ে ও বাহরাইন প্রবাসী মো. মাহফুজ মিয়ার স্ত্রী।

সাধারণ ডায়রির তথ্যানুযায়ী, মাহফুজ বাহরাইনের থাকার সুযোগে তার স্ত্রী হাফিজা অজ্ঞাত লোকের সঙ্গে মোবাইলে কথা বলত। বুধবার ভোর ৩ টায় তার ব্যবহৃত মোবাইলে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ফেসবুকে ও মেসেঞ্জারে কথা বলার পর তিন ছেলেকে রেখে কাপড় ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তারপর থেকে হাফিজার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই শহিদুল আলম জানান, উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রবাসীর স্ত্রীর অবস্থান জানতে চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

About the author

SOFT PRO IT