সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে দুই বোনকে আটকে রেখে ১৯ দিন ধরে ধর্ষণ, গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জে দুই বোনকে অপহরণ করে ১৯ দিন ধরে ধর্ষণ, গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে কিশোরী দুই চাচাতো বোনকে অপহরণ করে ১৯ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২১ জুন) রাতে ফতুল্লার গিরিধারা এলাকায় সেলিনা আক্তারের বাসা থেকে দুই বোনকে উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত দুই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো, ভোলার চরফ্যাশন থানার কুলসুমবাগ এলাকার বাদলের ছেলে আল-আমিন ও একই এলাকার আজিজ হোসেনের ছেলে রিয়াদ।

মামলা সূত্রে জানা গেছে, ২ জুন বিকেলে সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে ৭ম শ্রেণির এক ছাত্রী ও তার চাচাতো বোনকে কৌশলে অপহরণ করে আল-আমিন ও তার বন্ধু রিয়াদ। রিকশাযোগে তাদেরকে ফতুল্লার গিরিধারায় সেলিনা আক্তারের বাসায় নিয়ে যায়। ওই বাসার একটি রুমেই দুই বন্ধু তাদেরকে বারবার ধর্ষণ করে।

নিখোঁজ দুই বোনকে না পেয়ে শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করে তাদের পরিবার। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান দুই কিশোরীকে উদ্ধার এবং দুই যুবককে গ্রেফতার করে। পরে রাতেই উদ্ধার হওয়া ৭ম শ্রেণির ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া বলেন, শনিবার (২২ জুন) দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT