সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিনামূল্যে সরবরাহকারী ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে দুটি ফার্মেসিকে জরিমানা করেছে জেলা ভ্রাম্যমাণ আদালত। এ সময় কিছুসংখ্যক ওষুধ জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে চিটাগাং রোড এলাকার হালিমা শপিং সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেনের নেতৃত্ব মা ফার্মেসি এবং আলী আকবর মেডিসিন হাউজ নামক দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন জানিয়েছেন, যেসব ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয় সেগুলো বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধ দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে তারা যেন এমন কাজ থেকে বিরত থাকে।

About the author

SOFT PRO IT