সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্ডারে ঘাতক সতীন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্ডারে ঘাতক সতীন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে আলোচিত স্ত্রী ও দুই কন্যা সন্তান হত্যা মামলার অন্যতম আসামী শোভা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জুন বুধবার স্বামী মাসুদ দেওয়ানের দ্বীতীয় স্ত্রী শোভা আক্তারকে আদালতে পাঠানো হয়। নৃশংস এ হত্যাকান্ডে অংশ নেয়া চাচাত শ্যালক সবুজ ওরফে সোহেলের দেয়া তথ্যমতে ব্রাহ্মন বাড়িয়া জেলার ভৈরবের জগন্নাথপুর এলাকা থেকে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে। শোভাকে গ্রেফতারের মধ্য দিয়ে কিলিং মিশনে অংশ নেয়া তিনজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এরআগে, ১১, ১৬ ও ১৮ জুন প্রথম স্ত্রী’র মরদেহ বস্তায় প্যাচানো ড্রামে, কন্যা মাঈদা আক্তারকে বস্তায় এবং মাহিকে ব্যাগে ভরা অবস্থায় পৃথক স্থানে থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরে জড়িত দুইজনকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ধৃত অন্য দুই জন হলেন স্বামী মাসুদ দেওয়ান ও চাচাত শ্যালক সবুজ ওরফে সোহেল।

About the author

SOFT PRO IT