সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে কিশোরের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে কিশোরের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পানিতে ডুবে মো. ফয়সাল (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ফরিদপুর থেকে বাবার সঙ্গে কোরবানির গরু বিক্রি করতে এসেছিল।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের সিআইখোলা গরুর হাটসংলগ্ন ডিএনডি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফয়সাল ফরিদপুরের সদরপুর থানার ফজলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সালের বাবা পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি কোরবানির জন্য সিআইখোলা গরুর হাটে গরু বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। ফয়সালও বাবার সঙ্গে হাটে আসে। দুপুরে গরমের কারণে সে ডিএনডি লেকে গোসল করতে নামে। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ছেলেটি গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজ করেও তাকে পাননি। পরে আমাদের খবর দিলে আমরা এসে মরদেহ উদ্ধার করি।

About the author

SOFT PRO IT