সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার ৪

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার ৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র উদ্ধারসহ ডাকাত দলের ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল শনিবার দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজ এর পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীরা হলো : মো. আনোয়ার হোসেন (৩২), মো. মনির হোসেন (৩৫), মো. রওশন আলী (৩৫) ও মো. আক্তার হোসেন (৩০)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু, ১টি রামদা ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।

আজ ২৫ই এপ্রিল রবিবার বিকালে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি প্রণব কুমার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় দোকান টার্গেট করে অতর্কিত ভাবে হামলা করে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে দোকান লুট করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে দোকানে ও চলন্ত গাড়িতে ডাকাতি করে আসছে। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক ২৪ই এপ্রিল দিবাগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় ডাকাত দলে ৪ সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 April 2021

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার ৪

www.narayanganjbarta24.com