সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ট্রাক ভর্তি অবৈধ পলিথিন জব্দ, গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জে ট্রাক ভর্তি অবৈধ পলিথিন জব্দ, গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে ফায়ার সার্ভিসের সামনে অভিযানের সময় একটি ট্রাক আটক করে চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে একটি ট্রাকে অভিযান চালানো হয়। তল্লাশিতে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন পাওয়া যায়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পলিথিন পরিবহণের কোনো বৈধ অনুমতি ছিল না।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ চরমাছুয়া গ্রামের মান্নানের ছেলে চালক এনামুল হক, একই জেলার সদর উপজেলার বেপারী বড় স্টেশন ক্লাব রোডের চালকের সহকারী মো. মাসুদ (১৯)।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টি আই নাঈম সিদ্দিকী বলেন, “এটি আমাদের জন্য একটি বড় সাফল্য। পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন পরিবহণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT