সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় রিকশাচালক আকাশ ও তার যাত্রী নূর হোসেন নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (২ মে) শহরের শিমরাইল মোড়ের শিমরাইল ডিএনডি সেচ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অপর রিকশা আরোহী নুর হোসেনের ছেলেও গুরুতর আহত হয়েছেন।

ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়। স্থানীয় একটি ক্লিনিকে গুরুতর আহত নুর হোসেনকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। স্বজনরা তার মরদেহ নিয়ে থানায় হাজির হন।  খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাদশা আলম রিকাশাচালক আকাশের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহত নূর হোসেন একজন মুরগি ব্যবসায়ী। সে সোনারগাঁয়ের মঞ্জুরখোলা গ্রামের মো. আলী মিয়ার ছেলে। নিহত রিকশাচালক আকাশ নেত্রকোনার মোহনগঞ্জের সাতু গ্রামের মাজাহারুলের ছেলে। সে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতো।

দুঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা ট্রাকটির পেছনে ধাওয়া করে সাদ্দাম মার্কেট এলাকায় আটক করে। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন পারভেজ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT