সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী নিহত

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় গার্মেন্টস কর্মী নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ইকবাল নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সানারপাড় বাসস্ট্যান্ড সড়ক পারাপারের সময় এ ঘটনা ঘটে।  নিহত ইকবাল সানারপাড় এলাকার মিম টাওয়ারের বাসিন্দা ও রবিন ট্যাক্স গার্মেন্ট কর্মী। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই দীলিপ কুমার বিশ্বাস ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT