র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২১ আগস্ট মঙ্গলবার  রাত ১০ টার দিকে ২নং ঢাকেশ্বরী বাজারে আউয়ালের ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হাজিগঞ্জ ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ঈদের ছুটিতে গোডাউনে কেউ না থাকায় আগুন লাগার কারন জানা যায়নি। গোডাউনের মালিক আউয়ালের দাবি এ অগ্নিকান্ডে তার প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাজিগঞ্জ ফায়ার ষ্টেশনের টিম লিডার বাবুল মিয়া জানায়, গোডাউনে কেউ না থাকায় তাৎক্ষনিক এর ক্ষয় পরিমান নির্ধারন করা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বিন্তারিত বলা যাবে।

About the author

SOFT PRO IT