সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে জিহ্বা ও আঙ্গুল কাটা অবস্থায় সাবেক কারারক্ষী উদ্ধার

উদ্ধার
Written by SOFT PRO IT
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিহ্বা ও হাতের আঙ্গুল কাটা অবস্থায় সাবেক এক কারারক্ষীকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসার সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সাবেক ওই কারারক্ষীর নাম আ. হালিম (৬০)।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবু বকর সিদ্দিক প্রত্যক্ষদর্শিদের বরাত দিয়ে জানান, বেলা সাড়ে ১১টায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি মাইক্রোবাসে করে এনে আ. হালিমকে এখানে ফেলে যায়। পরে আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং তার সাথে কথা বলে জানতে পারি আ. হালিম সাবেক একজন কারারক্ষী।
বর্তমানে সে কুমিল্লার দেবীদ্বার থানার এলাহাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার। পরে আমি ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে ওই ওয়ার্ডের মেম্বারের সত্যতা পাই। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT