সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে চিরকুটসহ এক যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিরকুটসহ খুরশীদ আলম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ১০ নম্বর বিল্ডিংয়ের ছাদ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। খুরশীদ আলম উপজেলার জালকুড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি জানান, লাশটি উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া গেছে এবং মুখে ফেনা ছিল। তাই আমরা ধারণা করছি এটি আত্মহত্যা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার জানান, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন ও সাথে একটি চিরকুট ছিল। হত্যা নাকি আত্মহত্যা এখনি বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

About the author

SOFT PRO IT