সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গাড়ির চাপায় প্রাণ গেল হেলপারের

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাকিব শিকদার নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব শিকদার নারায়ণগঞ্জ বন্দর দক্ষিণ লক্ষনখোলা এলাকার মোবারকের ছেলে। তিনি ট্যাংক-লরির হেলপার ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই গৌতম তেওয়ারী জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক পরিবহনের চাপায় রাকিব ঘটনাস্থলেই মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT