সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ড

অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ১টায় মিজমিজি পূর্বপাড়া পাগলাবাড়ি এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থলে আদমজী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আবাসিক এলাকা হওয়ায় কয়েল তৈরির কারখানাটি বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। কয়েল তৈরির কাজে ব্যবহৃত গ্যাসের সংযোগস্থল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন এলকাবাসী।

এ বিষয়ে আদমজী ফায়ার ষ্টেশনের ফায়ারম্যান আবু রায়হান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারনা করা হচ্ছে।

About the author

SOFT PRO IT