সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে করোনার থাবায় মৃত্যু, টিম খোরশেদের ২০৭তম দাফন

সিদ্ধিরগঞ্জে করোনার থাবায় মৃত্যু, টিম খোরশেদের ২০৭তম দাফন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চলছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। সেই সাথে আবারও বাড়ছে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা। সেই ধারাবাহিকতায় ৩ই জুলাই শনিবার নিজেদের ২০৭ তম দাফন সম্পন্ন করেছে টিম খোরশেদ।

শনিবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার কান্দাপাড়া নিবাসী রফিকুল ইসলাম (৭৫) করোনা আক্রান্ত হয়ে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের ইস্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাব এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এ সময় তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন। দাফন কাজে উপস্থিত ছিলেন হাফেজ মো. শিব্বির,  আনোয়ার হোসেন, মো. সহিদ, সুমন দেওয়ান, হাফেজ রিয়াদ, শফিউল্লাহ রনি ও মো. নাঈম।

About the author

SOFT PRO IT