সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে উজান টেক্সটাইল মিলের গোদামে আগুন

সিদ্ধিরগঞ্জে উজান টেক্সেটাইল মিলের গোদামে আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোটার ) : সিদ্ধিরগঞ্জের উজান টেক্সেটাইল মিলের জুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তার কিছুক্ষন ‍এর ভিতর ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। ১৩ই নভেম্বর ভোর ৬টায় ৮নং ওয়াডের গোদনাইল এলাকায় ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদশীরা জানান, সকালের দিকে হঠাৎ করে গুদাম থেকে প্রচুর ধোয়া বের হতে থাকে। এরপর আমরা তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেই।

এ বিষয় আদমজী ফায়ার সাভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার আব্দুল হাই জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সফল হই। গুদামে অধিক হারে ঝুট সংরক্ষণ ছিল। আমরা দ্রুত কাজ শুরু করায় আগুন বেশি ছড়ায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান পরে জানাতে পারবো।

About the author

SOFT PRO IT