নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাহসহ নারী মাদক বিক্রেতা আটক

সিদ্ধিরগঞ্জে ইয়াবাহসহ নারী মাদক বিক্রেতা আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ জোসনা (২৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ জানুয়ারী) রাতে আদমজী কদমতলী নয়াপাড়া এলাকার মামুন মিয়ার বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার ঘরে তল্লাশী করে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সিদ্ধিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহিম জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আসামী নিজ বাসার সানসেটের উপরে রাখা পাতিলের নিচ থেকে ইয়াবা বের করে দেয়।

তিনি আরো জানান, আটককৃত আসামী দির্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবাসা করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT