সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আবাসিক হােটেলে অভিযান, দুই নারীসহ গ্রেফতার-৮

সিদ্ধিরগঞ্জে আবাসিক হােটেলে অভিযান, দুই নারীসহ গ্রেফতার-৮
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জে নারী পুরুষসহ ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের মধ্যে ছয় জন পুরুষ ও দুই জন নারী রয়েছেন। সোমবার ১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামাদ বানু মার্কেটের শাপলা আবাসিক হােটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এইসময় পালিয়ে যায় হােটেল ম্যানেজার ঝালকাঠির কেরামত আলীর ছেলে হুমায়ুন (৪২)। এর আগেও শাপলা আবাসিক হােটেলে একাধিক অভিযান চালানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সোনারগায়ের ইসমাঈল ভূইয়ার ছেলে আনােয়ার হােসেন রাজু (৫৫), মৃত আব্দুল হাইয়ের ছেলে আমজাদ হোসেন (৩২), ঝালকাঠি জেলার মৃত আ. সােবহান আলীর ছেলে মো. সানি (৩০), নীলফামারীর মৃত আব্দুল আজিজের ছেলে রস্তম আলী (২৫), ফতুল্লার ডালডা মিল এলাকার আব্দুল মান্নানের ছেলে আরিয়ান আহাম্মেদ আয়ান (২৮), কুমিল্লার ফাহেম মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (৩০), মুন্সীগঞ্জের মৃত আজিমের মেয়ে মােসা. সােনিয়া (২০) ও ব্রাহ্মনবাড়িয়ার মো. হাবিবের মেয়ে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবির এসআই খোকন চন্দ্র সরকার ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 March 2020

সিদ্ধিরগঞ্জে আবাসিক হােটেলে অভিযান, দুই নারীসহ গ্রেফতার-৮

www.narayanganjbarta24.com