সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আজমেরী ওসমান সর্মথকদের বিশাল মাদক বিরোধী র‌্যালী

সিদ্ধিরগঞ্জে আজমেরী ওসমান সর্মথকদের বিশাল মাদক বিরোধী র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে নারায়নগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান আয়োজিত বিশাল মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ জুলাই বিকাল ৫ টায় গোদনাইল উচ্চ বিদ্যালয় হতে মাদক বিরোধী ‌র‌্যালীটি বের হয়। নাসিম ওসমান স্মৃতি ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমনের তত্বাবধায়নে মিছিলটি নেতৃত্ব দেন ১০ নং ওয়ার্ড নাসিক কাউন্সিলর ইফতেখার আহম্মেদ খোকন ও ছাত্রলীগের সাবেক সভাপতি  কাজি আমির।36711006_1809289959165695_4737774867984678912_n

এসময় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই। যারা মাদক সেবন ও বিক্রি করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। আজমেরী ওসমানের সর্মথকদের হাতে এসময় মাদক বিরোধী শ্লোগানের বিভিন্ন প্ল্যার্কাড ও ব্যানার লক্ষ করা যায়।

মাদক বিরোধী র‌্যালীটিতে আরো উপস্থিত ছিলেন, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ,সাধারন সম্পাদক নুর আলম,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির হাজ্বী তোতা মিয়া,হাজ্বী মোহাম্মদ আলী,মাহাবুব হোসেন, শামীম আহম্মেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

 

About the author

SOFT PRO IT