সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আগুনে একই পরিবারের ৮ জন দগ্ধ

দগ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন, নুরজাহান (৬০), মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরণ মিয়া (২৫), মুক্তা (২০), মো. কাওছার (১৬), আপন (১০) ও লিমা (৩)।

আহতদের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের জন্য আগুন ধরালে পুরো ঘর আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাসলাইন লিকেজ থেকে আগুন লেগে দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, তাদের কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক।

About the author

SOFT PRO IT