সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

গলা কেটে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সিদ্ধিরগঞ্জে মুক্তা আক্তার (২৮) অন্ত¡:সত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে দক্ষিন ধনকুন্ডা এলাকা থেকে পুলিশ অন্ত:সত্বা ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত মুক্তা আক্তার কুমিল্লার মুরাদ নগর এলাকার কাউছার আহম্মেদ পলাশের স্ত্রী বলে জানিয়েছে এলাকাবাসী। ঘটনার পর থেকে তার স্বামী কাউছার আহম্মেদ পলাশ পলাতক রয়েছে।

স্থানী সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে তাদের বন্ধ ঘরের জানালা দিয়ে খাটের উপর রক্তাত্ব মুক্তা আক্তারকে পর থাকতে দেখে। পরে তারা সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মুক্তা আক্তাররে গলাকাটা ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুল ঘটনাস্থাল থেকে মরদেহ উদ্ধার করেন। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন পারভেজ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন পারভেজ জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহতের স্বামী কাউছার আহমেদ পলাশকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT