সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নয়াআটি মুক্তিনগর কিসমত মার্কেটের সামনে ডিএনডি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার মিয়া জানান, বুধবার সকাল ১০ টায় স্থানীয়রা ডিএনডি খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে উপ পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের হাত পা বাধা ছিলো ও শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 September 2018

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com