সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জের ১নং ওর্য়াডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জের ১নং ওর্য়াডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১নং ওর্য়াডে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১৪ই মার্চ রবিবার সকাল সাড়ে ৯টায় ১নং ওর্য়াড কার্যালয়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন নাসিক কাউন্সিলর হাজী ওমর ফারুক ও সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর। এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনসহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাসিক কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন, ১নং ওয়ার্ডের ভোটারদের হাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে স্মার্টকার্ড তুলে দিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ১ হাজার ৯ শত ১৮ জন নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ তুলে হবে।

About the author

SOFT PRO IT