নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সালেহা বেগম ও আনিসার মাতার মৃত্যুতে ভিপি বাদলের শোক

শোক প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী পশ্চিম দেওভোগ নিবাসী আলী আহাম্মদ চুনকার ছোট ভাই প্রয়াত জামির আহমেদ জমুর সহধর্মিনী আলহাজ্ব সালেহা বেগম ও ১৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিসা আহাম্মেদ এর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) ।

আজ ২২ সেপ্টেম্বর দুপুরে এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত দুই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, আলহাজ্ব সালেহা বেগম বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য হয়ে গত ১৯ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮ টায় ঢাকা বার্ডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না নিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি বড় ছেলে গোলাম মোস্তফা চঞ্চল ও ছোট ছেলে গোলাম সারয়ার শুভ চার মেয়ে নাতী নাতনি আত্নীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

About the author

SOFT PRO IT