রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সামাজিক প্রচারাভিযানের লক্ষ্যে রূপগঞ্জে অবহিতকরণ কর্মশালা

রূপগঞ্জে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সামাজিক প্রচারাভিযানের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট বুধবার দুপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম  (সেইপ) এর আওতায় উপজেলা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন, সেফট প্রকল্পের সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, আলমগীর হোসেন টিটু, সমাজ কল্যাণ কর্মকর্তা সোলায়মান হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT