সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট নিলেন সোনারগাঁয়ের আনোয়ার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করলেন সোনারগাঁয়ের আনোয়ার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবসঃ প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা বিজয় উৎসব বেঙ্গল স্টার এ্যাওয়ার্ড সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বিএমএ অডিটরিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম.ইব্রাহিম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড.সাহারা খাতুন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মো.মোজাফ্ফর হোসেন পল্টু। এসময় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড.সাহারা খাতুন এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সোনারগাঁ মারুফদি সরকারী প্রাথমিক বিদ্যালয় গর্ভনিং বডির সভাপতি  আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা এমপি,সানজিদা খানম এমপি, এশিয়ার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো.হারুনুর রশিদ সিআইপি প্রমুখ।

About the author

SOFT PRO IT