নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাবেক সাংসদ পুত্র আজমেরী ওসমানের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা

সবেক সাংসদ পুত্র আজমেরী ওসমানের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের চারবার নির্বাচিত সাংসদ প্রয়াত নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানের নামে ফেসবুকে ফ্যাক আইডি খুলে প্রতারণা করছে একটি চক্র। এ চক্রটি টাকা চাওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে।

আজমেরী ওসমানের পরিবার অনুমোদিত একটি পেজে পোস্ট করে জানানো হয়েছে, বিগত কিছুদিন ধরেই একটি মহল আলহাজ্ব আজমেরী ওসমানের নাম এবং ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে একটি ফ্যাক একাউন্ট খুলে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছে নিজেকে আজমেরী ওসমান বলে পরিচয় দিচ্ছে এবং টাকা চাওয়া সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে। আপনাদের সবাইকে আবারো সাবধান করা হচ্ছে কেউ বিভ্রান্ত হবেন না।

About the author

SOFT PRO IT