জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২০ মার্চ)। ২০১৩ সালের এইদিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বনানীতে মরহুমের কবরস্থানে সকাল ৮টায় পুষ্পার্ঘ্য অর্পণ ও মিলাদ মাহফিল কর্মসূচির আয়োজন করেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মো. জিল্লুর রহমান মারা যান। এর আগে একই বছরের ৯ মার্চ অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থার অবনতি হলে সাবেক রাষ্ট্রপতিকে সিঙ্গাপুর নেয়া হয়। ১১ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

About the author

SOFT PRO IT