নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর ইন্তেকাল ॥ সোনারগাঁয়ে জানাযা আগামীকাল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিমের স্ত্রী এডভোকেট সুরাইয়া করিম মুন্নী (৫৫) সোমবার সকাল ৫ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনী জনিত রোগে ভূগছিলেন।

আজ সোমবার বাদ জোহর ঢাকার হাইকোট চত্বরে মরহুমার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার ২য় জানাযা শেষে রামগোবিন্দের গাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এডভোকেট সুরাইয়া করিম মুন্নীর মৃত্যুতে সোনারগাঁও উপজেলা বিএনপি, আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

About the author

SOFT PRO IT