অন্যান্য সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানের গণসংযোগ ও পথ সভা

সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানের গণসংযোগ ও পথসভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর সংবাদ দাতা  ) : চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আলহাজ্ব নুরুল আমিন রুহুলের নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান। শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে কালিপুর বাজারে গণসংযোগ করেন। কালিপুর বাজারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে নৌকায় ভোট প্রার্থনা করেন।

এ সময় নৌকার ভোট চেয়ে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করেন এবং আগামী ৩০ ডিসেম্বর নৌকার মার্কার ভোট দেয়ার আহ্বান জানান মো. মিজানুর রহমান।

দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় দেয়ার আহ্বান জানান তিনি। ১০ বছরে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় তিনি ভোট চান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বয়কটের দাবি করে বলেন, বিএনপি দেশে জ্বালাও পোড়াও, পেট্রোল বোমা মেরে দেশে অশান্তি সৃষ্টি করা সহ দেশে বিদেশে ষড়যন্ত্র করেই চলছে। তরুন ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রতিও দিচ্ছেন এ প্রার্থী। অধম্য বাংলাদেশ বিনির্মাণে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতিহারে দেয়া প্রতিশ্রতিও তুলে ধরেন ভোটারদের কাছে।

কালিপুর নির্বাচনী অফিসে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুবলীগের সহ সভাপতি ইয়ার হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান প্রমুখ।

এ সময় আওয়ামীলীগ নেতা হান্নান বেপারী, আনোয়ার ঢালী, দুধ মিয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাজহারুল, শাকিল’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন তিনি উপজেলার কালিরবাজারে উঠান বৈঠক, ইমামপুরে গণসংযোগ, ছেংগারচর বাজারে গণসংযোগ, জহিরাবাদ ইউনিয়নের সানকিভাংগায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

About the author

SOFT PRO IT