নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাদা ছড়ি দিবস পালন করলো বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা

সাদা ছড়ি দিবস পালন করলো বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা কেন্দ্রীয় কার্যালয়ে সাদা ছড়ি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে সংগঠনটির কার্যালয়ে সকলের মাঝে সাদাছড়ি, কালো চশমা, সুষম খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম লিমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন কর্মকর্তা মো. নাঈম, বিশেষ অতিথি ছিলেন, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের পরিচালক সুলতানা কামরুজ জাহান। এছাড়াও আকরামুল ইসলাম, ইউসুফ হাওলাদার, রেনু বেগম, আব্দুল মান্নানসহ প্রতিবন্ধী ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

About the author

SOFT PRO IT