অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাত সকালে প্রাণ গেল একই পরিবারের ৬ জনের

সাত সকালে প্রাণ গেল একই পরিবারের ৬ জনের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সোমবার (০৬ জানুয়ারি) সকালে ফরিদপুরের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধারের কাজ চলছে বলে জানান ওসি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 January 2020

সাত সকালে প্রাণ গেল একই পরিবারের ৬ জনের

www.narayanganjbarta24.com