নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাইদ গাজী অপহরন মামলার ২ আসামীর রিমান্ড মঞ্জর

ভ্রাম্যমান আদালত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সদর থানার সাইদ গাজী অপহরন মামলার ২ আসামীকে রিমান্ড মঞ্জর করেছে আদালত। আমলী আদালত (ক) অঞ্চলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মঙ্গলবার (২৪জুলাই) দুই পক্ষের শুনানী শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর তাদের ২দিনের রিমান্ড মঞ্জর করেন। মামলার আসামীরা হচ্ছে- শফি মিয়ার ছেলে ছেলে জুয়েল (৩০) ও জুবায়ের মিয়ার ছেলে শফি মিয়া (২৬)।

আদালত সুত্রে জানা যায়, গত ৪ জুলাই সাইদ গাজী সকাল ৮টায় ২নাম্বার রেলগেটস্থ নিজ কর্মস্থল রবি অফিসে রওনা করেন, বেলা সাড়ে ৩টার দিকে তার মোবাইল বন্ধ পান তার মা হোসনে আরা। পরে তার খোজ না পেয়ে ২২ জুলাই থানায় ২ জন কে সন্দেহভাজন উল্ল্যেখ করে থানায় অপহরন ও হত্যার অভিযোগ দায়ের করে।

অভিযুক্ত ২ জনের সাথে সাইদ গাজীর বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে মনমালিন্য ও ঝগড়ার সুত্রপাত ঘটে। তাদের অনেকদিন  যাবত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। পরবর্তীতে পুলিশ উভয়কে আটক করে সাইদ গাজীর সাথে পুর্বের ঝগড়ার ব্যাপারে প্রমান পায় পুলিশ।
এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ বাদী হোসনে আরার অভিযোগ আমলে নিয়ে অপহরন মামলা দায়ের করে।

About the author

SOFT PRO IT