নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংসদ শামীম ওসমানের রিকশায় চড়ার ছবি ভাইরাল

সাংসদ শামীম ওসমানের রিকশায় চড়ার ছবি ভাইরাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের রিকশায় চড়ার একটি ছবি ভাইরাল হয়ে উঠেছে।

দেশের প্রভাশালী সাংসদ শামীম ওসমানকে বিভিন্ন সভা ও সমাবেশে জনতার মাঝে দেখা গেলেও রাস্তা ঘাটে রিকশা চড়া অবস্থায় তাকে খুবই একটা দেখা যায়নি। তাই দেশের অন্যতম এই প্রভাবশালী এমপিকে আচমকা শহরের চাষাড়ায় রাস্তায় প্যাডেল চালিত রিকশায় দেখতে পেয়ে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেনি সাধারন মানুষ।

১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজে নবীন বরণ উৎসবে যোগ দেন শামীম ওসমান। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় শামীম ওসমান কলেজ থেকে বের হওয়ার পরে পেছনে ছিল শত শত শিক্ষার্থী। তখন ব্যবহৃত গাড়িটি পেছনে পড়ে যায়।

পরে শামীম ওসমান রিকশায় চড়ে কলেজের সামনে থেকে নারায়ণগঞ্জ ক্লাবের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় শামীম ওসমানকে রিকশায় চড়ার দৃশ্য দেখে উৎসুক জনতা মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এছাড়াও এদিকে রিকশাতে বসে শামীম ওসমান সাংবাদিক রাজু আহম্মেদ এর সাথে কথা বলতেছিলো সেই সময় পিছন থেকে এক ছেলেকে মোবাইলে শামীম ওসমান এর ছবি তুলতে দেখা যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 October 2019

সাংসদ শামীম ওসমানের রিকশায় চড়ার ছবি ভাইরাল

www.narayanganjbarta24.com