প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংসদ পুত্র অয়ন ওসমানের ফেসবুক আইডি উদ্ধার

সাংসদ পুত্র অয়ন ওসমানের ফেসবুক আইডি উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমানের হ্যাক হওয়া ফেসবুক আইডিটি উদ্ধার হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে আইডি ফিরে পাওয়ার সংবাদটি নিজ ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান। অয়ন ওসমানের একাধিক ঘনিষ্ট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হ্যাক হওয়া অবস্থায় আপলোড করা আপত্তিকর পোস্টগুলো মুছে ফেলা হয়েছে। আইডি রি-কভার করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অয়ন ওসমান।

এর আগে গত সোমবার (১৫ এপ্রিল) সকালে অয়ন ওসমানের ফেসবুক আইডি হ্যাক হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন অয়ন ওসমান ঘনিষ্ট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT