নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবা‌দিক মে‌হেদী হাসান নয়ন আর নেই

উন্নত চিকিৎসায় ভারত গেলেন সাংবাদিক নয়ন, দোয়া কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং টাইমস্ নারায়ণগঞ্জের সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান নয়ন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আজ রোববার (১৭ নভেম্বর) ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসাধীন ছি‌লেন।

সাংবা‌দিক নয়‌নের মৃত্যুতে তার সহকর্মী, স্ত্রী, স্বজন ও স্থানীয় যু্বক‌দের আহাজারী‌তে ভারি হ‌য়ে‌ গে‌ছে প‌রিবেশ। বাদ আসর সা‌ড়ে ৪টার সময় দেও‌ভোগ সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের মা‌ঠে মরহু‌মের জানাযার নামাজ আদায় করা হ‌বে। জানাযা শে‌ষে তার মর‌দেহ ব্রাহ্মনবা‌ড়িয়া মা ও বাবার সমা‌ধির পা‌শে দাফন করা হ‌বে। সকল‌কে জানাযায় অংশগ্রহ‌নের জন্য অনুরোধ করা হল।

বি.দ্র. :  ত‌বে স্থা‌নিয়‌দের দাবী, নয়ন‌কে এখা‌নেই যেন দাফন করা হয়। তাই জানাযা নামা‌জের সময়‌টি বিলম্ব হ‌তে পা‌রে। স্থানীয়‌দের মা‌ঝে এ মুহু‌র্তে অসন্তু‌ষ্টি বিরাজ কর‌ছে।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ প‌রিবার সহ সকল রাজ‌নৈ‌তিক, অরাজ‌নৈ‌তিক বি‌ভিন্ন সংগঠ‌নের নেতৃবৃন্দ শোক প্রকাশ ক‌রে‌ছেন।

About the author

SOFT PRO IT