নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক সবুজ এর মায়ের চেহলাম আজ

সাংবাদিক গোলাম সবুজ এর মাতা মনোয়ারা বেগম আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ জেলা জার্নালিস্ট ইউনিটি এর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কথা পত্রিকার সহ-সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সাব-এডিটর ফোরামের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাংবাদিক সৈয়দ মো: গোলাম সবুজ এর মাতা মোসাম্মৎ মনোয়ারা বেগমের চেহলাম আজ ৬জুলাই শুক্রবার।এ উপলক্ষে নগরীর ১৬নং ওয়ার্ডের ১নং বাবুরাইলস্থ নিজ বাড়িতে বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন শনিবার সকাল ৮টায় নগরীর ১নং বাবুরাইলস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাংবাদিক গোলাম সবুজের মমতাময়ী মা মোসাম্মৎ মনোয়ারা বেগম (৪৭)।মৃত্যুকালে তিনি স্বামী,১পুত্র,৪কণ্যা,নাতনি,আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এদিনই বাদ জোহর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের ১নং বাবুরাইল জামে মসজিদে জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্তানে দাফন করা হয়।মরহুমার জানাজায় সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT