নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক লিংকনের জন্মদিন উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান

সাংবাদিক লিংকনের জন্মদিন উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলার মেধাবী সাংবাদিক, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর প্রকাশক ও সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ সিফাত আল রহমান লিংকন এর জম্মদিন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা কাজী আক্কাস আলী মেম্বারের ছোট ছেলে সাংবাদিক কাজী সাব্বিরের নেতৃত্বে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১৬ই মার্চ বুধবার বেলা ৪ টার দিকে হাজীগঞ্জ ৮নং ওয়ার্ড এলাকায় ১৬ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় খাদ্য সামগ্রী প্যাকেটের মধ্যে চাল, ডাল, পিঁয়াজ এবং আলু দেওয়া হয়।

এদিকে, সাংবাদিক লিংকন শিক্ষাগত যোগ্যতায় গ্রাজ্যুয়েট। তাছাড়াও কম্পিউটার ডিপ্লোমা ইন ডিজিটাল ইন্টারেকটিভ মাল্টিমিডিয়া ও সংবাদ উপাস্থাপনাসহ, প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার বিশেষ প্রশিক্ষন অর্জন করেছে। পেশা ও নেশা হিসেবে ওতপ্রোতভাবে সাংবাদিকতার সাথে জড়িত আছেন। বর্তমানে আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। এছাড়াও দৈনিক সংবাদর্চচা পত্রিকায় বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।তাছাড়া লিংকন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কোষাদক্ষ, মুক্তিযোদ্ধা প্রজম্ম কমান্ড এর সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি। সকলের নিকট তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চেয়েছেন সাংবাদিক লিংকন। বিশেষ করে বাসায় গুরুত্বর অসুস্থ পিতার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতায় কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।

About the author

SOFT PRO IT