নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক লিংকনের খোঁজ নিলেন সমাজ সেবক রিয়েল

সাংবাদিক লিংকনের খোঁজ নিলেন সমাজ সেবক রিয়েল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দীর্ঘ কারাবাসের পর জামিনে বের হয়ে বাড়িতে আছে খবর শুনে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে দেখতে এবার বাসায় গিয়ে খোঁজ নিলেন বিশিষ্ট সমাজ সেবক এবিএম সাইফুল হাসান রিয়েল। গত ৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে শহরের আল্লামা ইকবাল (কলেজ রোড) রোডস্থ বাসায় দেখা করতে যায় তিনি।

এসময় পাশে থাকা লিংকনের অসুস্থ পিতা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান এর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন রিয়েল। ওই সময় পাশে ছিলো ছোট সন্তান সৈয়দ রিফাত আল রহমান লিংকনের একমাত্র ছেলে সৈয়দ শারাফ আল মুন্তাকীম আযান এবং সৈয়দ মাহমুদুল হাসান (রাব্বি) সহ প্রমুখ। জানা যায়, এবিএম সাইফুল হাসান রিয়েল সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর ১১ নং ওয়ার্ড এর ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ছিলেন। এরআগে ৭৫ দিন ৭৪ রাত কারাবাসের পর ২ই ফেব্রুয়ারি বুধবার বিকাল ৫টার দিকে সাংবাদিক লিংকন নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন।

এদিকে, এর আগে ঢাকার উচ্চ আদালতের প্রধান বিচারক আবু জাফর সিদ্দিকীর বেঞ্চে তার জামিনের নির্দেশ দেন। পরবর্তীতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে (সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে) গত ১লা ফেব্রুয়ারি মঙ্গলবার এক শুনানি শেষে এ জামিন মঞ্জুর করা হয়।

জানা গেছে, জাতীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার হয়। যে সুত্র ধরে ওই সংবাদ প্রকাশের জের ধরে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা রিপন ২০১৭ সালের ১৫ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্টে- ৫৭ ধারায়) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর তৎকালিন নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচিকে ১ নং বিবাদী ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর প্রকাশক সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে ২ নং বিবাদী হিসেবে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। এছাড়াও দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদকে একই মামলায় অভিযুক্ত করে পৃথক তিনটি মামলাতে বিবাদী করা হয়।

প্রসঙ্গত, এর আগে ১৯ নভেম্বর শুক্রবার মধ্যরাত ২টার দিকে শহরের আল্লামা ইকবাল রোডস্থ বাসা থেকে সাংবাদিক লিংকনকে ওয়ারেন্টে গ্রেফতার দেখিয়ে তুলে নেয় ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে ওয়ারেন্টের আগে কোন নোটিশও পাইনি বলে জানিয়েছেন ভুক্তভোগি সাংবাদিক।

উল্লেখ্য, সৈয়দ সিফাত আল রহমান লিংকন সরকার অনুমোদিত স্যাটেলাইট চ্যানেল আনন্দ টেলিভিশনের নাারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দৈনিক সংবাদর্চচা পত্রিকায় বিশেষ প্রদিবেদক হিসেবে কর্মরত আছেন এবং নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এদিকে ৫৭ ধারাকে কালো আইন বলে আখ্যায়িত করেছিলো সকল পেশাদার সাংবাদিকরা। এছাড়াও মামলাটি প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সময়েই মানববন্ধন সহ আন্দোলন কর্মসূচী করেছেন জেলার সর্বস্তরের গণমাধ্যমগণ।

About the author

SOFT PRO IT