নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক রনির মৃত্যুতে সিটি প্রেসক্লাবের শোক

সাংবাদিক রনি’র মৃত্যুতে সিটি প্রেসক্লাবের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ফটো সাংবাদিক তানভীর রনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ১২ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকনের পাঠানো এক বিবৃতিতে এ শোক জানানো হয়। সেই সঙ্গে বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারকে এ বেদনা কাটিয়ে উঠতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জ্ঞাপন করেছেন।

এদিকে সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত চেয়ে সকলের দোয়া কামনা করছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি এবং এন.এন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু ।

পরিবারের সুত্র থেকে জানা যায়, ১১ই আগস্ট বুধবার রাত থেকেই তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। রাতে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি। পরে বৃহস্পতিবার বাসায় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

উল্লেখ্য, ফটো সাংবাদিক তানভীর রনি মৃত্যুকালে স্ত্রী, সন্তান, সহকর্মী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাযা বাদ এশা দেওভোগ এলাকার শুক্কুরকারী বড় জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

About the author

SOFT PRO IT