নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থ্যতা কামনায় দোয়া কামনা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গুরুতর অসুস্থ্য হয়ে কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১লা জুন (শুক্রবার) দুপুরে হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। ঐ দিন বিকেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আলট্রাসনোগ্রাম করালে তার পিত্ত পাথুরী ধরা পড়ে। তখন চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়ে অপারেশন করার পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে শনিবার (২ জুন) সকালে কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা ও পরিক্ষার কাগজপত্র দেখে রাত ১১ টায় অপারেশন করার সিদ্ধান্ত গ্রহন করেন। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষনে আছেন। পরিবারের সদস্যগণ তার সুস্থ্যতা কামনা করে নারায়ণগঞ্জবাসীর দোয়া চেয়েছেন। যাতে করে তিনি অতিদ্রুত সুস্থ্য হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসতে পারেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 June 2018

সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থ্যতা কামনায় দোয়া কামনা

www.narayanganjbarta24.com