নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক মামুন এর পিতা আর নেই, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের শোক

সাংবাদিক মামুন এর পিতা আর নেই, সিটি প্রেসক্লাবের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মাই টিভি এবং দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এর পিতা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। ২৪ই ফেব্রুয়ারি বুধবার রাত ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তার ৪ ছেলে রয়েছে। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন বড় ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত সাংবাদিক মামুনের পিতা অসুস্থ ছিলেন। এরআগে লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও বঙ¦বন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে তাকে রিলিজ দেয়া হলে পটুয়াখালী নিজ গ্রামে যাওয়ার পথে মাওয়া ফেরী ঘাটে তিনি ইহকাল ত্যাগ করেন।

এদিকে, সাংবাদিক মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ। তাছাড়া সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত চেয়ে সকলের দোয়া কামনা করছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু এবং সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন।

About the author

SOFT PRO IT