বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক ইমরান মৃধার পিতার ১ম মৃত্যু বার্ষিকী আজ

সাংবাদিক ইমরান মৃধার পিতার ১ম মৃত্যু বার্ষিকী আজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আজ সাংবাদিক ইমরান মৃধার পিতার ১ম মৃত্যু বার্ষিকী। মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ২৫ ডিসেম্বর শুক্রবার মরহুমের বাড়িতে কোরআন খতম, বাদ জুম্মা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে তোবারক ব্যবস্থা করা হয়েছে।

বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক শীতলক্ষা পত্রিকা ও অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডট কম এর স্টাফ সাংবাদিক ইমরান মৃধার পিতা ইন্তেকাল করেছে। গত বছরের ২৩ ডিসেম্বর রাত ৮ টায় সাংবাদিকের পিতা হাবিবুর রহমান মৃধা (৭৫) পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান। বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় বন্দরের নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থান মসজিদে নামাজের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। হাবিবুর রহমান মৃধা ২ ছেলে ৩ মেয়ে, স্ত্রী সহ আত্বীয় স্বজন রেখে যান। জানাযায় গনমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। মরহুম হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ হতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 December 2020

সাংবাদিক ইমরান মৃধার পিতার ১ম মৃত্যু বার্ষিকী আজ

www.narayanganjbarta24.com