জাতীয় নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিকতা চালিয়ে যাব : মুক্তির পর রোজিনা

কারামুক্ত হলেন সাংবাদিক রোজিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : জামিনে কারামুক্তির পর রোজিনা ইসলাম বলেছেন, আমি অবশ্যই সাংবাদিকতা চালিয়ে যাবো। তার পাশে থাকার জন্য সাংবাদিক সমাজ ও দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আজ ২৩ই মে রবিবার বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে, ২৩ই মে সকালে পাঁচ হাজার টাকায় বেলবন্ডের বিনিময়ে শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়। শর্তানুযায়ী, সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে পাসপোর্ট জমা দিতে হবে ।

মিন আদেশে বিচারক বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান। এরপর, জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছালে সেখান থেকে মুক্ত হন তিনি।

গত ১৭ই মে সোমবার  প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৮ই মে মঙ্গলবার  সকাল পৌনে ৮টার দিকে শাহবাগ থানা থেকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার পর তাকে আদালতে তোলা হয়। এদিন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে আদালত রিমান্ড না মঞ্জুর করলেও সেদিন জামিন পাননি রোজিনা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 May 2021

সাংবাদিকতা চালিয়ে যাব : মুক্তির পর রোজিনা

www.narayanganjbarta24.com