রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সাংবাদিককে মারধর, বিএনপি নেতা ইকবাল বহিষ্কার

সাংবাদিককে মারধর, বিএনপি নেতা ইকবাল বহিষ্কার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সাংবাদিক মিনহাজ আমানকে মারধরের ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক।

এতে বলা হয়, শুক্রবার সাংবাদিক মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সাথে কথা কাটাকাটি হয় ইকবালের। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় আসলে ইকবালের অনুসারীরা বাস চালককে মারধর ও বাসে ভাংচুর চালায়। এসময় মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা

About the author

SOFT PRO IT