রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে : গাজী

সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে : গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সেরা বিদ্যুৎ  গ্রাহকদের মাঝে ক্রেষ্ট বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, ফরাজী ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক শামীম মাহাবুব ভূঁইয়া, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তারাবো জোনাল অফিসের ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ডের সভাপতি কামিজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের  সভাপতি মাহমুদা আক্তার স্মৃতিসহ প্রমুখ।

এদিকে একইদিন বিকেলে রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকায় আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক।

About the author

SOFT PRO IT