নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকারী জ‌মি‌তে লিজ নেয়ার পর প্র‌তিপ‌ক্ষের হামলা ও ভাংচুর

লিজের জ‌মি‌তে নি‌র্মিত দেয়াল ভে‌ঙ্গে দিল প্র‌তিপক্ষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে সরকারের খাস জ‌মি‌তে লিজ নেয়ার পর প্র‌তিপ‌ক্ষ বা‌হিনীর হামলার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এসময় দেয়াল ভাংচুরসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়। শহরের ২নং রেল গেইটস্থ  ৫৫, নতুন ৮১/৫ বিবি রোড এলাকায় এ ঘটনা ঘ‌টে।

এব্যাপা‌রে একই এলাকার আক্কাস আলীর ছেলে  (লিজ প্রাপ্ত)  মো. শেখ মোয়জ্জেম হোসেন ৪ জনের নাম সহ অজ্ঞাত ২\৩ জনকে বিবাদী করে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

বিবাদীরা হলেন, মৃত আ. করিরের ছেলে সায়েদ আলী (৬০), সায়েদ আলীর ছেলে সোহান (৩০), জামান (৪০), ৫০ নং সোনাতন পাল লেন এর শামীম (৪৫)। বিবা‌দীরা লি‌জের জ‌মি‌টি অ‌বৈধভা‌বে দখ‌লে নি‌তে পায়তারা চালা‌চ্ছে ব‌লে ভুক্ত‌ভোগী  জানায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ ২ নং রেল গেইটস্থ ‘‘ম’’ খন্ড খতিয়ান এসএ-৭৫৮, আরএস ৫৬২, দাগ নং ৪১৮, আরএস ৬১৬ এবং জমির পরিমান ০.০৬৫৪ শতাংশ । যা মো. শেখ মোয়জ্জেম হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নিকট আবেদন দি‌য়ে লিজ প্রাপ্ত হ‌য়ে ভোগ দখলে কর‌ছে। ওই জমিতে দেয়াল নির্মাণধী‌ন সময় বিবাদীরা অনুপ্র‌বেশ ক‌রে দেয়াল ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

ওইসময় দুই কর্মচারী বাধা প্রদান করলে এলোপাথারিভাবে তাদের হাতে থাকা লোহার রড, বাঁশের লাঠি দি‌য়ে কর্মচারী‌দের পি‌টি‌য়ে  আহত ক‌রে। এছাড়াও যদি পুনরায় উল্লে‌খিত জমি‌তে দেয়াল র্নিমা‌ণের চেষ্টা করে তাহলে ‌বিবাদীরা জানে মেরে ফেলার হুমকি দি‌য়ে যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 November 2019

সরকারী জ‌মি‌তে লিজ নেয়ার পর প্র‌তিপ‌ক্ষের হামলা ও ভাংচুর

www.narayanganjbarta24.com