রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সমাজ সেবক আব্দুল কাদির ভুইয়ার ইন্তেকাল, দোয়া কামনা

সমাজ সেবক আব্দুল কাদির ভুইয়ার ইন্তেকাল, দোয়া কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদির ভুইয়া (৯৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গত ২১ই জানুয়ারি শুক্রবার রাত সোয়া ১ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে ছেলে-মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ গুনগুগ্রাহী রেখে গেছেন। ২২ই জানুয়ারি শনিবার বাদ যোহর জানাযা নামাজ শেষে বরপা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুম কাদির ভুইয়ার নাতী মাহফুজ ভুইয়া।

About the author

SOFT PRO IT