জাতীয় প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সবাইকে টিকার আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনা জামিন পাবেন, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশে সর্বস্তরের মানুষের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে। আজ ২৮ই বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেছেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, কেবল লকডাউন দিয়েই করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব না। এটা সংক্রমণ রোধের একটি উপাদান মাত্র। করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরিধান করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষ ৭০ ভাগ নিরাপদ থাকবে। তাই জনসাধারণকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই নির্দেশনা অনুযায়ী মাঠে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস বিরোধী তৎপরতা দেশের জনগণকে সম্পৃক্ত করা হবে। সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় নেতাসহ জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রীর কথার সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, সীমিত লকডাউন, লকডাউন, কঠোর লকডাউনসব পরিস্থিতিতেই মন্ত্রী মহোদয় নিয়মিত অফিস করছেন। সংক্রমণ রোধে যা যা করা দরকার সবই তিনি করছেন। লকডাউন পরিস্থিতিতে অন্যান্য মন্ত্রীরা যেখানে বাসা থেকে বের হচ্ছেন না, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী একদিন বাসায় থাকছেন না। ঈদের ছুটিতেও তিনি কাজ করেছেন। ঈদ পরবর্তী লকডাউনে গত রবিবার থেকে তিনি পুরোদমে অফিস করছেন।

সুত্র : সময়ের কণ্ঠস্বর।

About the author

SOFT PRO IT