শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সন্ধ্যা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত এইচএসসি পরীক্ষা !

আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ধর্মীয় বিধি-নিষেধ থাকায় সেভেন্থ ডে অ্যাডভান্টিস (খ্রিস্টান) সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য শনিবারের এইচএসসি পরীক্ষা সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তাই এই সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য বিশেষ শর্ত আরোপ করেছে শিক্ষা বোর্ডগুলো। গত বুধবার (১৩ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত চিঠি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০১৯ এর সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। আগামী ৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় ইংরেজি প্রথমপত্র পরীক্ষা, ২০ এপ্রিল শনিবার সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র, ২৭ এপ্রিল শনিবার সকাল ১০টায় রসায়ন দ্বিতীয়পত্র, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র, ইতিহাস প্রথমপত্র, গৃহব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক প্রথমপত্র, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন প্রথমপত্র, লঘু সংগীত প্রথমপত্র, সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা প্রথমপত্র এবং অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, ৪ মে শনিবার উচ্চতর গণিত, গার্হস্থ্য বিজ্ঞান ও ইসলাম শিক্ষা প্রথমপত্র এবং ১১ মে শনিবার পরিসংখ্যান দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ডগুলো জানায়, সেভেন্থ ডে অ্যাডভান্টিস সম্প্রদায়ের ধর্মীয় বিধিনিষেধের কারণে শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষায় শর্তসাপেক্ষে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অংশগ্রহণ করবেন। তবে বিশেষ শর্ত হিসেবে, এ সম্প্রদায়ের পরীক্ষার্থীদের শনিবার সকাল সাড়ে ৯টার আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। এসময় প্রবেশপত্রে উল্লেখিত দ্রব্যের বাইরে কিছু সাথে রাখতে পারবেন না পরীক্ষার্থীরা। এসময় কেন্দ্রের নির্দিষ্ট কক্ষের বাইরে কারও সাথে পরীক্ষার্থীরা যোগাযোগ করতেও পারবেন না।

About the author

SOFT PRO IT